বাংলাদেশ ০৩:১০ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

নাইজেরিয়ায় হামলায় নিহত অন্তত ২০

  • Reporter Name
  • Update Time : ০৭:০০:০৭ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬
  • ২৪ Time View
আফ্রিকার দেশ নাইজেরিয়ায় যুক্তরাষ্ট্রের বিমান হামলার লক্ষ্যবস্তু হওয়া একটি উগ্রপন্থী গোষ্ঠীর হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছেন।
রোববার (১৪ জুন) জাতিসংঘের এক গোয়েন্দা প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। এতে বলা হয়েছে, গত ডিসেম্বরে ওই উগ্রপন্থী গোষ্ঠীর বিরুদ্ধে হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র।
জাতিসংঘের জন্য প্রস্তুতকৃত গোপন ওই নিরাপত্তা প্রতিবেদন ফরাসি বার্তা সংস্থা এএফপির হাতে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, রহস্যময় ‘লাকুরাওয়া’ গোষ্ঠীর সদস্যরা নাইজার সীমান্তবর্তী কেব্বি রাজ্যের আরেওয়া জেলার ফেসকেন রাফি সম্প্রদায়ের ওপর হামলা চালিয়ে ২০ জনেরও বেশি মানুষকে হত্যা করেছেন।
স্থানীয় গণমাধ্যম বলছে, এই হামলার ঘটনা কয়েক দিন আগে ঘটলেও গত সাপ্তাহিক ছুটির দিনে কেব্বি রাজ্যের উপ-গভর্নর এলাকাটি পরিদর্শনের পর বিষয়টি প্রকাশ্যে আসে। তবে হামলার সুনির্দিষ্ট কোনও তারিখ উল্লেখ করা হয়নি।
প্রতিবেদনে বলা হয়েছে, গত কয়েক মাস ধরে লাকুরাওয়া গোষ্ঠীর সহিংসতা বন্ধ থাকার পর এই হামলার ঘটনা ঘটেছে। এই গোষ্ঠীটির পুনরায় সহিংস হয়ে ওঠার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। সামরিক বাহিনীর জোরদার অভিযানের মুখেও তারা জটিল অভিযান পরিচালনা করতে সক্ষম, তা দেখানোর উদ্দেশ্যেই এই হামলা চালানো হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
গত বছরের ২৫ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী উত্তর-পশ্চিম নাইজেরিয়ার বিভিন্ন অংশে বিমান হামলা চালায়। নাইজেরিয়া সরকার বলেছে, ওই হামলায় জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) যোদ্ধা, লাকুরাওয়া জিহাদি গোষ্ঠী এবং ডাকাত বা অপরাধী চক্রগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছিল।
তবে সেই হামলায় ঠিক কতজন নিহত হয়েছিল এবং তারা কোন গোষ্ঠীর সদস্য ছিল, তা এখনও জানা যায়নি। সাম্প্রতিক এই হামলার পেছনের মূল কারণ পরিষ্কার নয়।
তবে নাইজেরিয়ার উত্তর ও মধ্যাঞ্চলে গত কয়েক সপ্তাহে জিহাদি এবং ডাকাত নামে পরিচিত অপহরণকারী ও গবাদি পশু চোরাকারবারি চক্রগুলো কৃষকদের ওপর হামলা ও অপহরণের ঘটনা ঘটাচ্ছে। নিজেদের জমিতে চাষাবাদের জন্য এই অপরাধীদের দাবি করা কর বা চাঁদা দিতে ব্যর্থ হওয়ায় তাদের অপহরণ করছে ওই চক্রের সদস্যরা।
Tag :
About Author Information

নাইজেরিয়ায় হামলায় নিহত অন্তত ২০

Update Time : ০৭:০০:০৭ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬