বাংলাদেশ ১০:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহে বিদ্যুৎস্পৃষ্টে ২ বন্ধুর মৃত্যু

  • Reporter Name
  • Update Time : ০৩:১৯:০৩ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
  • ১৪৫ Time View

ময়মনসিংহে বিদ্যুৎস্পৃষ্টে দুই বন্ধুর মৃত্যু হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে শহরের জিলা স্কুল হোস্টেল মাঠে এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন: নগরের মাদ্রাসা কোয়ার্টার এলাকার হৃদয় মিয়া (২৭) ও রাকিব মিয়া (২৫)।

কোতোয়ালি মডেল থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব জানান, জিলাস্কুল হোস্টেল মাঠের পরিত্যক্ত টিনশেডের পিছনে সোলার ল্যাম্পপোস্ট চুরি করতে প্রথমে রাকিব তার কাটে। পরে সেটি নামানোর সময় পাশের বৈদ্যুতিক তারের সঙ্গে লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঝলসে যান এবং ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। এ সময় তার বন্ধু হৃদয় তাকে বাঁচাতে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হন।

খবর পেয়ে স্থানীয়রা দুজনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।

Tag :
About Author Information

ময়মনসিংহে বিদ্যুৎস্পৃষ্টে ২ বন্ধুর মৃত্যু

Update Time : ০৩:১৯:০৩ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬