বাংলাদেশ ০৬:০৭ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

উপসাগরীয় দেশ ও ইউক্রেনকে পর্যাপ্ত ক্ষেপণাস্ত্র দিতে পারছে না যুক্তরাষ্ট্র

  • Reporter Name
  • Update Time : ০২:০২:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬
  • ৪৬ Time View

যুক্তরাষ্ট্র উপসাগরীয় দেশগুলো ও ইউক্রেনকে আত্মরক্ষার জন্য পর্যাপ্ত ক্ষেপণাস্ত্র সরবরাহ করতে সক্ষম নয় বলে শুক্রবার জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের(ইইউ) প্রতিরক্ষা ও মহাকাশ বিষয়ক কমিশনার আন্দ্রিয়ুস কুবিলিউস।

ওয়ারশ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

তিনি বলেন, ‘ইরান সংকটের পর, যদি আমরা একে এভাবে বলি, ইউরোপের জন্য আকাশ প্রতিরক্ষা ও অ্যান্টি-ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়ানো আরও জরুরি হয়ে উঠেছে।’

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র সত্যিই উপসাগরীয় দেশগুলো, নিজেদের সেনাবাহিনী এবং একই সঙ্গে ইউক্রেনের জন্য পর্যাপ্ত ক্ষেপণাস্ত্র সরবরাহ করতে পারবে না।

কুবিলিউস সতর্ক করে বলেন, ইউরোপ এখন অ্যান্টি-মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে একটি ‘বড় চ্যালেঞ্জ’-এর মুখোমুখি।

Tag :
About Author Information

উপসাগরীয় দেশ ও ইউক্রেনকে পর্যাপ্ত ক্ষেপণাস্ত্র দিতে পারছে না যুক্তরাষ্ট্র

Update Time : ০২:০২:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬