বাংলাদেশ ০৮:৫৯ অপরাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে জঙ্গি হামলায় নিহত ২০ যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় পারমানবিক অস্ত্র প্রশ্নে নমনীয় ইরান বইয়ের প্রতি তরুণ প্রজন্মের আগ্রহ বাড়াতে হবে: প্রধানমন্ত্রী বিশ্বজুড়ে ‘শক্তির আধিপত্য’ বাড়ছে: জাতিসংঘ মহাসচিব শক্তিশালী তুষারঝড়ে নিউইয়র্কে নগরজুড়ে ভ্রমণ নিষেধাজ্ঞা পুলিশের কাজে অবৈধভাবে হস্তক্ষেপ করলে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘কৃষক কার্ড’ চালু সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভা ভারতীয়দের জন্য পুনরায় পর্যটক ভিসা চালু করেছে দিল্লিস্থ বাংলাদেশ দূতাবাস ঈদের আগে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার : মাহদী আমিন মুকসুদপুরে প্রায় ১৫০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করল চরপ্রসন্নদী সমাজকল্যাণ সংস্থা 

রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহত ২, অনেকেই আহত

  • Reporter Name
  • Update Time : ০১:২২:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬
  • ৬৬ Time View

রাশিয়া ইউক্রেনে একাধিক হামলা চালিয়েছে। রাশিয়ার ওই হামলায় দুই ব্যক্তি নিহত এবং প্রায় দুই ডজন মানুষ আহত হয়েছে বলে জানা গেছে। আজ মঙ্গলবার ইউক্রেনের কর্মকর্তারা এ তথ্য  জানিয়েছেন।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

ইউক্রেনের পূর্ব দোনেটস্ক অঞ্চলের স্লোভিয়ানস্কে রাশিয়া হামলা চালিয়েছে। তাদের হামলায় এক দম্পতি নিহত হয়েছে। এলাকাটি ক্রেমলিনের জন্য একটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তু।

যেখানে তারা তাদের সামরিক শক্তি বৃদ্ধি করেছে।

স্থানীয় প্রসিকিউটররা জানিয়েছেন, ক্রেমলিন যে অঞ্চলটি দখল করেছে বলে দাবি করেছে, সেখানে রাশিয়ার হামলায় ২০ বছর বয়সী এক যুবক অলৌকিকভাবে বেঁচে গেছে।

গভর্নর জানিয়েছেন, ‘ইতোমধ্যে দক্ষিণাঞ্চলীয় ওডেসা শহরে একটি রাশিয়ান ড্রোন হামলায় প্রায় দুই ডজন মানুষ আহত হয়েছে।

ইউক্রেনের রপ্তানির জন্য গুরুত্বপূর্ণ কৃষ্ণসাগরীয় শহরটি প্রায় চার বছর আগে রাশিয়া ইউক্রেনে আক্রমণ শুরু করার পর থেকেই নিয়মিতভাবে রুশ বাহিনীর হামলার শিকার হয়ে আসছে।

গভর্নর বলেন, রাশিয়া এই অঞ্চলে ৫০টিরও বেশি ড্রোন হামলা চালিয়েছে। যার ফলে কয়েক ডজন আবাসিক ভবন, একটি গির্জা এবং স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে।

গভর্নর ওলেগ কিপার সোশ্যাল মিডিয়ায় বলেন রশিয়ার হামলায় ২৩ জন আহত হয়েছে। তিনি বলেন, ‘নয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। যার মধ্যে দুটি শিশু এবং একজন গর্ভবতী নারী রয়েছে।

তিনি আরও জানান, উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের নিচ থেকে ১৪ জনকে উদ্ধার করেছেন, তবে আরও মানুষ সেখানে আটকা থাকতে পারে।

সাম্প্রতিক সময়ে রুশ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় দেশজুড়ে লাখ লাখ ইউক্রেনীয় মানুষের ঘরে বিদ্যুৎ, আলো ও তাপ সরবরাহ বন্ধ হয়ে গেছে।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে জঙ্গি হামলায় নিহত ২০

রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহত ২, অনেকেই আহত

Update Time : ০১:২২:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬