বাংলাদেশ ১০:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

গাজায় ‘শান্তি পর্ষদে’ যোগ দিতে কানাডার কার্নিকে আমন্ত্রণ ট্রাম্পের

  • Reporter Name
  • Update Time : ০৩:৩৬:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
  • ১৪৮ Time View

কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নিকে যুদ্ধ-পরবর্তী গাজা তত্ত্বাবধানের জন্য গঠিত ‘শান্তি পর্ষদে’ যোগ দেওয়ার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণ পেয়েছেন।

কার্নি এ প্রস্তাব গ্রহণের পরিকল্পনা করছেন বলে শনিবার তার এক জ্যেষ্ঠ সহকারী এএফপিকে জানিয়েছেন।

এ বিষয়ে ওই কর্মকর্তা বিস্তারিত আর কোনো তথ্য জানাননি।

ট্রাম্প নিজেকে গাজার জন্য গঠিত ‘শান্তি পর্ষদ’ (বোর্ড অব পিস)-এর চেয়ারম্যান ঘোষণা করেছেন। তিনি ইতোমধ্যেই যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে গুরুত্বপূর্ণ পদে স্থান দিয়েছেন। এছাড়া ট্রাম্প মিশর, তুরস্ক ও আর্জেন্টিনার নেতাদেরও অংশগ্রহণের জন্য আহ্বান জানিয়েছেন।

Tag :
About Author Information

গাজায় ‘শান্তি পর্ষদে’ যোগ দিতে কানাডার কার্নিকে আমন্ত্রণ ট্রাম্পের

Update Time : ০৩:৩৬:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬