বাংলাদেশ ১০:৫৬ অপরাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে জঙ্গি হামলায় নিহত ২০ যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় পারমানবিক অস্ত্র প্রশ্নে নমনীয় ইরান বইয়ের প্রতি তরুণ প্রজন্মের আগ্রহ বাড়াতে হবে: প্রধানমন্ত্রী বিশ্বজুড়ে ‘শক্তির আধিপত্য’ বাড়ছে: জাতিসংঘ মহাসচিব শক্তিশালী তুষারঝড়ে নিউইয়র্কে নগরজুড়ে ভ্রমণ নিষেধাজ্ঞা পুলিশের কাজে অবৈধভাবে হস্তক্ষেপ করলে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘কৃষক কার্ড’ চালু সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভা ভারতীয়দের জন্য পুনরায় পর্যটক ভিসা চালু করেছে দিল্লিস্থ বাংলাদেশ দূতাবাস ঈদের আগে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার : মাহদী আমিন মুকসুদপুরে প্রায় ১৫০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করল চরপ্রসন্নদী সমাজকল্যাণ সংস্থা 

শ্রীলঙ্কায় বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৩২, জরুরি অবস্থা ঘোষণা

  • Reporter Name
  • Update Time : ০৫:০৩:০৬ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫
  • ১১৬ Time View

শ্রীলঙ্কায় সাইক্লোন দিতওয়াহ’র কারণে ভারী বৃষ্টিপাত ও বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৩২ জনে পৌঁছেছে এবং আরো ১৭৬ জন নিখোঁজ রয়েছে।

আজ শনিবার দেশটিতে জরুরি অবস্থা ঘোষণার পাশাপাশি আন্তর্জাতিক সহায়তার আবেদন জানানো হয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র (ডিএমসি) জানিয়েছে, প্রতিকূল আবহাওয়ায় ১৫ হাজারের বেশি বাড়ি ধ্বংস হয়ে গেছে এবং ৭৮ হাজার মানুষকে সরকার পরিচালিত অস্থায়ী আশ্রয়কেন্দ্রে স্থানান্তর করা হয়েছে।

দেশটির প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়েকে জরুরি আইন জারি করেছেন, যাতে পুরো দ্বীপে এক সপ্তাহ ধরে চলা অতি ভারী বৃষ্টির পর সৃষ্ট ধ্বংসযজ্ঞ মোকাবিলা করা যায়।

ডিএমসি মহাপরিচালক সম্পথ কোটউয়েগোদা বলেন, আমাদের কাছে ১৩২ জনের মৃত্যুর তথ্য আছে এবং আরো ১৭৬ জন নিখোঁজ রয়েছে। ত্রাণ কার্যক্রম শক্তিশালী করতে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনী মোতায়েন করা হয়েছে।

সেনাবাহিনী আজ একজন জার্মান পর্যটকসহ ৬৯ জন বাসযাত্রীকে উদ্ধার করেছে। অনুরাধাপুরা জেলায় অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে জঙ্গি হামলায় নিহত ২০

শ্রীলঙ্কায় বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৩২, জরুরি অবস্থা ঘোষণা

Update Time : ০৫:০৩:০৬ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫