বাংলাদেশ ০৭:২১ অপরাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে জঙ্গি হামলায় নিহত ২০ যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় পারমানবিক অস্ত্র প্রশ্নে নমনীয় ইরান বইয়ের প্রতি তরুণ প্রজন্মের আগ্রহ বাড়াতে হবে: প্রধানমন্ত্রী বিশ্বজুড়ে ‘শক্তির আধিপত্য’ বাড়ছে: জাতিসংঘ মহাসচিব শক্তিশালী তুষারঝড়ে নিউইয়র্কে নগরজুড়ে ভ্রমণ নিষেধাজ্ঞা পুলিশের কাজে অবৈধভাবে হস্তক্ষেপ করলে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘কৃষক কার্ড’ চালু সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভা ভারতীয়দের জন্য পুনরায় পর্যটক ভিসা চালু করেছে দিল্লিস্থ বাংলাদেশ দূতাবাস ঈদের আগে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার : মাহদী আমিন মুকসুদপুরে প্রায় ১৫০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করল চরপ্রসন্নদী সমাজকল্যাণ সংস্থা 

১৯ ডিসেম্বর মাঠে গড়াচ্ছে বিপিএল

  • Reporter Name
  • Update Time : ০৫:০৫:০৮ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
  • ১৪৩ Time View

বহু জল্পনা–কল্পনার পর শেষ পর্যন্ত নির্ধারিত হলো বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসরের কাঠামো। এবারের টুর্নামেন্টে থাকবে মোট ছয়টি দল এবং আগামী ১৯ ডিসেম্বর মাঠে গড়াবে আসর, এ তথ্য জানিয়েছে বিসিবি।

বুধবার (২৬ নভেম্বর) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে বিষয়গুলো নিশ্চিত করেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু। তিনি জানান, শুরুতে পাঁচ দল নিয়ে আয়োজনের পরিকল্পনা থাকলেও শেষ মুহূর্তে যুক্ত হয়েছে নতুন দল ‘নোয়াখালী এক্সপ্রেস’।

অন্যান্য দল হলো—ঢাকা ক্যাপিটালস, চট্টগ্রাম রয়্যালস, রাজশাহী ওয়ারিয়র্স, রংপুর রাইডার্স এবং সিলেট টাইটানস।

এবার দীর্ঘদিন পর ফিরছে খেলোয়াড় নিলাম ব্যবস্থা। আগামী ৩০ নভেম্বর বিকেল ৩টায় রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত হবে নিলাম। এতে অংশ নিতে আবেদন করেছেন পাঁচ শতাধিক বিদেশি ক্রিকেটার, যেখান থেকে ২৫০ জনকে বাছাই করেছে বিসিবি।

প্রতিটি ফ্র্যাঞ্চাইজি নিলামের আগে দুই জন দেশি এবং দুই জন বিদেশি ক্রিকেটারের সঙ্গে সরাসরি চুক্তি করার সুযোগ পাচ্ছে।

ইফতেখার রহমান জানান, স্থানীয় ক্রিকেটারদের সুযোগ বাড়ানো ও সূচি ব্যবস্থাপনার জটিলতা কমাতেই দলসংখ্যা বাড়ানো হয়েছে। তার ভাষায়, “পাঁচ দল নিয়ে প্রতিদিন দুটি ম্যাচ আয়োজন করা কঠিন হয়ে যাচ্ছিল। পাশাপাশি স্থানীয়দের আরও সুযোগ দিতে দল সংখ্যাও বাড়ানো হয়েছে।”

মিঠু সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘নতুন একটি পরিকল্পনা হচ্ছে, সিলেট থেকে টুর্নামেন্ট শুরু করার চেষ্টা করছি। ফাইনালের সম্ভাব্য তারিখ ১৬ জানুয়ারি। আর ১৭ ডিসেম্বর ঢাকায় ছোট্ট উদ্বোধনী অনুষ্ঠান করার পরিকল্পনাও আছে।’

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে জঙ্গি হামলায় নিহত ২০

১৯ ডিসেম্বর মাঠে গড়াচ্ছে বিপিএল

Update Time : ০৫:০৫:০৮ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫