বাংলাদেশ ১২:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে জঙ্গি হামলায় নিহত ২০ যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় পারমানবিক অস্ত্র প্রশ্নে নমনীয় ইরান বইয়ের প্রতি তরুণ প্রজন্মের আগ্রহ বাড়াতে হবে: প্রধানমন্ত্রী বিশ্বজুড়ে ‘শক্তির আধিপত্য’ বাড়ছে: জাতিসংঘ মহাসচিব শক্তিশালী তুষারঝড়ে নিউইয়র্কে নগরজুড়ে ভ্রমণ নিষেধাজ্ঞা পুলিশের কাজে অবৈধভাবে হস্তক্ষেপ করলে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘কৃষক কার্ড’ চালু সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভা ভারতীয়দের জন্য পুনরায় পর্যটক ভিসা চালু করেছে দিল্লিস্থ বাংলাদেশ দূতাবাস ঈদের আগে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার : মাহদী আমিন মুকসুদপুরে প্রায় ১৫০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করল চরপ্রসন্নদী সমাজকল্যাণ সংস্থা 

গাজায় ইসরাইলের হামলায় নিহত আরও ৫০

  • Reporter Name
  • Update Time : ০১:০৫:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫
  • ২০২ Time View

গাজায় ইসরাইলি হামলায় আরও ৫০ জন নিহত হয়েছে। গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থার বরাত দিয়ে গাজা সিটি থেকে বার্তা সংস্থা এএফপি এ কথা জানিয়েছে। গাজা শহরে শুক্রবার ইসরাইলি সামরিক বাহিনী হামলা আরও তীব্র করায় নিহতের এ ঘটনা ঘটে।

ইসরাইল বলেছে, তারা গাজা অঞ্চলের বৃহত্তম নগর কেন্দ্র দখল করতে চায়। একে তারা ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের শেষ শক্ত ঘাঁটিগুলোর মধ্যে একটি হিসাবে বর্ণনা করছে।

এদিকে জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায় ইসরাইলি বাহিনীর নৃশংস এই হামলার বিরুদ্ধে সতর্ক করেছে। তারা বলেছে, এ হামলার ফলে ইতোমধ্যেই গাজা শহরের শোচনীয় মানবিক পরিস্থিতি আরো ভয়াবহ রূপ হবে। ইতোমধ্যে এ এলাকায় জাতিসংঘ দুর্ভিক্ষ ঘোষণা করেছে।

ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি একটি যৌথ বিবৃতিতে ‘অবিলম্বে’ এ হামলা বন্ধ করার আহ্বান জানিয়েছে। কারণ ইসরাইলের এ হামলায় বেসামরিক হতাহতের ঘটনা বাড়ছে এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস হচ্ছে।

গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে, গতকাল  শুক্রবার শহরে ৩৫ জন এবং ভূখণ্ডটির অন্যান্য অংশে আরও ১৫ জন নিহত হয়েছে। ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, তারা গাজা শহরে ‘সন্ত্রাসী অবকাঠামো ও উঁচু ভবনের ওপর ব্যাপক হামলা’ চালিয়ে যাচ্ছে।

গাজায় গণমাধ্যমের ওপর বিধিনিষেধ ও অনেক এলাকায় প্রবেশাধিকারে অসুবিধার কারণে এএফপি নিহতদের সংখ্যা এবং বেসামরিক প্রতিরক্ষা সংস্থা ও ইসরাইলি সেনাবাহিনীর দেওয়া তথ্য নিরপেক্ষভাবে যাচাই করতে পারেনি।

ইসরাইল এক সপ্তাহ আগে এলাকার উঁচু ভবনগুলোকে লক্ষ্য করে হামলা শুরু করে।  কারণ, হামাস এসব ভবন ব্যবহার করে হামলা চালাচ্ছে বলে তারা অভিযোগ করছে।

উল্লেখ্য, ইসরাইলে ২০২৩ সালের ৭ অক্টোবরে হামাসের আক্রমণের পর গাজা যুদ্ধ শুরু হয়।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে জঙ্গি হামলায় নিহত ২০

গাজায় ইসরাইলের হামলায় নিহত আরও ৫০

Update Time : ০১:০৫:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫