বাংলাদেশ ০৩:৫২ পূর্বাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে জঙ্গি হামলায় নিহত ২০ যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় পারমানবিক অস্ত্র প্রশ্নে নমনীয় ইরান বইয়ের প্রতি তরুণ প্রজন্মের আগ্রহ বাড়াতে হবে: প্রধানমন্ত্রী বিশ্বজুড়ে ‘শক্তির আধিপত্য’ বাড়ছে: জাতিসংঘ মহাসচিব শক্তিশালী তুষারঝড়ে নিউইয়র্কে নগরজুড়ে ভ্রমণ নিষেধাজ্ঞা পুলিশের কাজে অবৈধভাবে হস্তক্ষেপ করলে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘কৃষক কার্ড’ চালু সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভা ভারতীয়দের জন্য পুনরায় পর্যটক ভিসা চালু করেছে দিল্লিস্থ বাংলাদেশ দূতাবাস ঈদের আগে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার : মাহদী আমিন মুকসুদপুরে প্রায় ১৫০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করল চরপ্রসন্নদী সমাজকল্যাণ সংস্থা 

সারাদেশে বাড়বে বৃষ্টিপাত, কমবে তাপমাত্রা

  • Reporter Name
  • Update Time : ০২:৫০:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫
  • ৩১৬ Time View

সারাদেশে বৃষ্টিপাতের প্রবণতা বাড়বে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এতে করে দেশের দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমে আসবে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।

রোববার (১৫ জুন) এক পূর্বাভাসে আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম জানান, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণও হতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়, সোমবার (১৬ জুন): ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের অনেক জায়গায় বৃষ্টিপাত অব্যাহত থাকবে। দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পাবে।মঙ্গলবার (১৭ জুন) থেকে বৃহস্পতিবার (১৯ জুন) পর্যন্ত প্রতিদিনই দেশের আটটি বিভাগের অধিকাংশ এলাকায় বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকবে। এসব দিনগুলোতে কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা এই সময়কালে প্রায় অপরিবর্তিত থাকবে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বর্ষাকালীন স্বাভাবিক আবহাওয়ার অংশ হিসেবে বৃষ্টিপাত বাড়বে এবং আর্দ্রতা ও মেঘাচ্ছন্নতার কারণে তাপমাত্রা কিছুটা কমে আসবে। ফলে দেশের বিভিন্ন অঞ্চলে স্বস্তির আবহাওয়া বিরাজ করতে পারে।

আবহাওয়া পরিস্থিতির এই পূর্বাভাস কৃষি, যোগাযোগ এবং জনজীবনের নানা খাতে প্রভাব ফেলতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। তবে ভারী বৃষ্টির ফলে কিছু এলাকায় জলাবদ্ধতা ও নদ-নদীর পানি বৃদ্ধি পেতে পারে বলেও সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে জঙ্গি হামলায় নিহত ২০

সারাদেশে বাড়বে বৃষ্টিপাত, কমবে তাপমাত্রা

Update Time : ০২:৫০:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫