বাংলাদেশ ১২:১৯ পূর্বাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে জঙ্গি হামলায় নিহত ২০ যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় পারমানবিক অস্ত্র প্রশ্নে নমনীয় ইরান বইয়ের প্রতি তরুণ প্রজন্মের আগ্রহ বাড়াতে হবে: প্রধানমন্ত্রী বিশ্বজুড়ে ‘শক্তির আধিপত্য’ বাড়ছে: জাতিসংঘ মহাসচিব শক্তিশালী তুষারঝড়ে নিউইয়র্কে নগরজুড়ে ভ্রমণ নিষেধাজ্ঞা পুলিশের কাজে অবৈধভাবে হস্তক্ষেপ করলে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘কৃষক কার্ড’ চালু সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভা ভারতীয়দের জন্য পুনরায় পর্যটক ভিসা চালু করেছে দিল্লিস্থ বাংলাদেশ দূতাবাস ঈদের আগে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার : মাহদী আমিন মুকসুদপুরে প্রায় ১৫০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করল চরপ্রসন্নদী সমাজকল্যাণ সংস্থা 

পাকিস্তানে ভারতের হামলায় নিহত ২৬

  • Reporter Name
  • Update Time : ০২:০৮:৩০ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫
  • ৪১৫ Time View

পাকিস্তানে ভারতের হামলায় ২৬ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী।

সংবাদ সম্মেলনে সেনাবাহিনীর মুখপাত্র জানান, ‘ভারতের নৃশংস ও কাপুরুষোচিত হামলায় নিহত বেড়ে ২৬ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ৪৬ জন।’

বুধবার (৭ মে) ভোরে পাকিস্তানের কাশ্মীরসহ একাধিক স্থানে ভারত হামলা চালানোর পর নিয়ন্ত্রণ রেখা বরাবর সামরিক উত্তেজনা বৃদ্ধি পায়। 
ভারতের হামলার পরপরই পাল্টা হামলা চালায় পাকিস্তান। এতে ভারতের বেশ কয়েকটি যুদ্ধবিমান ভূপাতিত করা হয় বলে দাবি পাকিস্তানের। 
 
এদিকে, ভারত জানিয়েছে, ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগামে বন্দুকধারীর হামলায় ২৬ জন পর্যটক নিহত হওয়ার প্রতিশোধ হিসেবে এই হামলা চালানো হয়েছে। 
 
হামলাকে ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 
 
অন্যদিকে, ভারতের হামলাকে ‘কাপুরুষোচিত’ বলে মন্তব্য করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। 
Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে জঙ্গি হামলায় নিহত ২০

পাকিস্তানে ভারতের হামলায় নিহত ২৬

Update Time : ০২:০৮:৩০ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫