বাংলাদেশ ০৪:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

আশুগঞ্জ বিদ্যুতকেন্দ্রে উৎপাদন বন্ধ

  • Reporter Name
  • Update Time : ০২:০২:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
  • ৩৬ Time View
জাতীয় গ্রিড লাইনে ত্রুটির কারণে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানির বৃহৎ দুইটি ইউনিট বন্ধ হয়ে গেছে।
শুক্রবার (১৩ মার্চ) বিকাল ৩টায় হঠাৎ বিকট শব্দ হয়ে ইউনিট দুইটি বন্ধ হয়ে যায়। এতে জাতীয় গ্রিড লাইনে প্রায় সাড়ে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ হ্রাস পায়।
বিদ্যুৎ কেন্দ্রের কারিগরি বিভাগ সূত্রে জানা যায়, আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানির সচল পাঁচটি ইউনিটের মধ্যে বৃহৎ তিনটি ইউনিটে সাড়ে ৭০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছিল। শুক্রবার বিকেল ৩টায় বিকট শব্দে ৪০০ মেগাওয়াট (নর্থ) ও ৪০০ মেগাওয়াট (ইস্ট) পর্যায়ক্রমে বন্ধ হয়ে যায়। এতে করে জাতীয় গ্রিডে সাড়ে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ হ্রাস পায়।
আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানির নির্বাহী পরিচালক (কারিগরি) প্রকৌশলী মো. আব্দুল মজিদ জানান, আশুগঞ্জ-ভুলতা ৪০০ কেভি গ্রিড লাইনে ত্রুটির কারণে হঠাৎ ট্রিপ করে ৪০০ মেগাওয়াট (নর্থ) ও ৪০০ মেগাওয়াট (ইস্ট) বন্ধ হয়েছে। ইউনিট দুইটি সচল আছে। গ্রিড লাইনে ত্রুটির কারণ খতিয়ে দেখা হচ্ছে। রাতের মধ্যে ইউনিট দুইটি চালু করা হবে।
চাহিদা অনুযায়ী গ্যাস সরবরাহ না পাওয়ায় ৮০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন এ দুইটি ইউনিটে সাড়ে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছিল।
Tag :
About Author Information

আশুগঞ্জ বিদ্যুতকেন্দ্রে উৎপাদন বন্ধ

Update Time : ০২:০২:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬