বাংলাদেশ ০৯:১৬ অপরাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে জঙ্গি হামলায় নিহত ২০ যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় পারমানবিক অস্ত্র প্রশ্নে নমনীয় ইরান বইয়ের প্রতি তরুণ প্রজন্মের আগ্রহ বাড়াতে হবে: প্রধানমন্ত্রী বিশ্বজুড়ে ‘শক্তির আধিপত্য’ বাড়ছে: জাতিসংঘ মহাসচিব শক্তিশালী তুষারঝড়ে নিউইয়র্কে নগরজুড়ে ভ্রমণ নিষেধাজ্ঞা পুলিশের কাজে অবৈধভাবে হস্তক্ষেপ করলে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘কৃষক কার্ড’ চালু সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভা ভারতীয়দের জন্য পুনরায় পর্যটক ভিসা চালু করেছে দিল্লিস্থ বাংলাদেশ দূতাবাস ঈদের আগে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার : মাহদী আমিন মুকসুদপুরে প্রায় ১৫০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করল চরপ্রসন্নদী সমাজকল্যাণ সংস্থা 

ইউক্রেনের ড্রোন হামলায় নিহত ১: রাশিয়া

  • Reporter Name
  • Update Time : ১২:২৬:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬
  • ৯২ Time View

রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় তভের নগরীতে ইউক্রেনের ড্রোন হামলায় একজন নিহত ও দুজন আহত হয়েছেন। আঞ্চলিক কর্তৃপক্ষ মঙ্গলবার এ তথ্য জানিয়েছে।

মস্কো থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়।

ভারপ্রাপ্ত আঞ্চলিক গভর্নর ভিতালি কোরোলেভ টেলিগ্রামে জানান, একটি ড্রোনের ধ্বংসাবশেষ একটি আবাসিক ভবনে আঘাত হানলে সেখানে আগুন ধরে যায়।

আঞ্চলিক সরকার জানায়, একজনের মৃত্যু হয়েছে। দুজন ঘটনাস্থলেই চিকিৎসা নিয়েছেন। ঘটনার তদন্ত চলছে।

ইউক্রেনের মিত্র দেশগুলোর সঙ্গে শীর্ষ মার্কিন দূতদের প্যারিসে বৈঠক শুরুর ঠিক আগে এই হামলা ঘটে। মঙ্গলবার শুরু হওয়া ওই আলোচনায় যুদ্ধ বন্ধের একটি পরিকল্পনায় অগ্রগতির চেষ্টা করা হচ্ছে। কিয়েভের দাবি, পরিকল্পনাটি ‘৯০ শতাংশ’ প্রস্তুত।

সংঘাতের প্রায় চার বছর পূর্ণ হতে চলেছে। এই সময়ে রাশিয়া প্রতিদিন ইউক্রেনে বোমাবর্ষণ চালিয়েছে। পাশাপাশি ধীরে ধীরে ভূখণ্ডগত অগ্রগতি করেছে।

এর জবাবে ইউক্রেন ড্রোন হামলা জোরদার করেছে। এসব হামলার প্রধান লক্ষ্য রাশিয়ার জ্বালানি অবকাঠামো।

মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, রাতে রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ১২৯টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে।

ড্রোনগুলো ২০টিরও বেশি অঞ্চলের ওপর দিয়ে ধরা পড়েছে। এত বিস্তৃত এলাকায় একসঙ্গে ড্রোন ভূপাতিত হওয়া বিরল।

এর মধ্যে ইউক্রেন সীমান্তবর্তী ব্রিয়ানস্ক অঞ্চলে ২৯টি ও বেলগোরোদ অঞ্চলে ১৫টি ড্রোন ধ্বংস করা হয়েছে।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে জঙ্গি হামলায় নিহত ২০

ইউক্রেনের ড্রোন হামলায় নিহত ১: রাশিয়া

Update Time : ১২:২৬:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬