বাংলাদেশ ০৯:১৮ অপরাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে জঙ্গি হামলায় নিহত ২০ যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় পারমানবিক অস্ত্র প্রশ্নে নমনীয় ইরান বইয়ের প্রতি তরুণ প্রজন্মের আগ্রহ বাড়াতে হবে: প্রধানমন্ত্রী বিশ্বজুড়ে ‘শক্তির আধিপত্য’ বাড়ছে: জাতিসংঘ মহাসচিব শক্তিশালী তুষারঝড়ে নিউইয়র্কে নগরজুড়ে ভ্রমণ নিষেধাজ্ঞা পুলিশের কাজে অবৈধভাবে হস্তক্ষেপ করলে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘কৃষক কার্ড’ চালু সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভা ভারতীয়দের জন্য পুনরায় পর্যটক ভিসা চালু করেছে দিল্লিস্থ বাংলাদেশ দূতাবাস ঈদের আগে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার : মাহদী আমিন মুকসুদপুরে প্রায় ১৫০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করল চরপ্রসন্নদী সমাজকল্যাণ সংস্থা 

আমি নির্দোষ, আমাকে অপহরণ করা হয়েছে

  • Reporter Name
  • Update Time : ০৬:৫২:০৮ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬
  • ৮১ Time View

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো নিউইয়র্কের ম্যানহাটান ফেডারেল আদালতে মাদক-সন্ত্রাসবাদ সংক্রান্ত অভিযোগে নিজেকে নির্দোষ দাবি করেছেন। শুনানিতে তিনি বিচারককে বলেছেন, ‘আমি একজন সৎ মানুষ, আমার দেশের (ভেনেজুয়েলার) প্রেসিডেন্ট। আমাকে অপহরণ করা হয়েছে।’

মাদুরো আদালতে বিচারকের সামনে এসব কথা বলেন। বিচারক তার পরিচয় দিতে বললে তিনি স্প্যানিশ ভাষায় তা জানান। তিনি নিজেকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হিসেবে পরিচয় দেন, তবে যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ এই দাবি চ্যালেঞ্জ করছে এবং বলছে তিনি দেশটির বৈধ নেতা নন।

মাদুরোর বিরুদ্ধে আনা অভিযোগ গুলো অস্বীকার করে তিনি বলেন, ‘আমি নির্দোষ। এখানে যা কিছু বলা হয়েছে, তার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই।’

মাদুরোর স্ত্রী সিলিয়া ফ্লোরেসও যুক্তরাষ্ট্রের আনা মাদক-সংক্রান্ত অভিযোগে নিজের নির্দোষ দাবি করেছেন। নিউইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্ট কোর্টে যুক্তরাষ্ট্রের জেলা বিচারক অ্যালভিন হেলারস্টাইনের সামনে দুজনের শুনানি অনুষ্ঠিত হয়।

বিবিসির খবরে বলা হয়, আদালতে হাজিরার সময় মাদুরো কারা-পোশাক পরিহিত ছিলেন এবং তার পায়ে শিকল বাঁধা ছিল। তবে তার হাত বাঁধা ছিল না, ফলে তিনি তার আইনজীবীর সঙ্গে হাত মেলাতে সক্ষম হন। সিলিয়া ফ্লোরেসও কারা-পোশাক পরে আদালতে উপস্থিত হন। শুনানির সময় তাদের কারও হাতেই শিকল ছিল না।

ফেডারেল আদালতের নথি অনুযায়ী, মাদুরো আইনজীবী হিসেবে ব্যারি জোয়েল পোলাককে নিয়োগ দিয়েছেন। পোলাক উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের পক্ষে প্রতিনিধিত্ব করার জন্য বিশেষভাবে পরিচিত।

মাদুরো ও তার তার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগপত্রে মোট চারটি অভিযোগ আনা হয়েছে, যার মধ্যে রয়েছে মাদক-সন্ত্রাসবাদে ষড়যন্ত্র এবং মেশিনগান ও ধ্বংসাত্মক অস্ত্র রাখার অভিযোগ। বিচারক হেলারস্টাইন মাদুরোকে আগামী ১৭ মার্চ পরবর্তী শুনানির জন্য আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন।

তথ্যসূত্র: বিবিসি ও আল জাজিরা।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে জঙ্গি হামলায় নিহত ২০

আমি নির্দোষ, আমাকে অপহরণ করা হয়েছে

Update Time : ০৬:৫২:০৮ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬