বাংলাদেশ ১১:০০ অপরাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে জঙ্গি হামলায় নিহত ২০ যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় পারমানবিক অস্ত্র প্রশ্নে নমনীয় ইরান বইয়ের প্রতি তরুণ প্রজন্মের আগ্রহ বাড়াতে হবে: প্রধানমন্ত্রী বিশ্বজুড়ে ‘শক্তির আধিপত্য’ বাড়ছে: জাতিসংঘ মহাসচিব শক্তিশালী তুষারঝড়ে নিউইয়র্কে নগরজুড়ে ভ্রমণ নিষেধাজ্ঞা পুলিশের কাজে অবৈধভাবে হস্তক্ষেপ করলে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘কৃষক কার্ড’ চালু সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভা ভারতীয়দের জন্য পুনরায় পর্যটক ভিসা চালু করেছে দিল্লিস্থ বাংলাদেশ দূতাবাস ঈদের আগে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার : মাহদী আমিন মুকসুদপুরে প্রায় ১৫০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করল চরপ্রসন্নদী সমাজকল্যাণ সংস্থা 

হংকংয়ে বহুতল ভবনে আগুন, নিহত বেড়ে ১৩

  • Reporter Name
  • Update Time : ০৪:৪৯:১৫ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
  • ১১৮ Time View

হংকংয়ের উত্তরাঞ্চলীয় তাই পো এলাকায় কয়েকটি বহুতল আবাসিক ভবনে ভয়াবহ আগুন লাগার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৩ জনে দাঁড়িয়েছে।

বুধবার (২৬ নভেম্বর) স্থানীয় সময় দুপুরের দিকে অগ্নিকাণ্ডে হতাহতের এই ঘটনা ঘটনা ঘটেছে বলে হংকংয়ের সরকারি এক কর্মকর্তা জানিয়েছেন। স্থানীয় সময় রাত সোয়া ৮টার দিকে হংকংয়ের ফায়ার সার্ভিস বিভাগের কর্মকর্তা চৌ উইং-ইন বহুতল আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের বিষয়ে সংবাদ সম্মেলনে হতাহতের ওই তথ্য জানিয়েছেন।

তিনি বলেছেন, ‌‌ফায়ার সার্ভিস বিভাগ অগ্নিকাণ্ডস্থল থেকে মোট ২৮ জনকে উদ্ধার করেছে। এর মধ্যে ৯ জনকে ঘটনাস্থলেই মৃত ঘোষণা করা হয়েছে। এছাড়া আশঙ্কাজনক অবস্থায় উদ্ধারের পর হাসপাতালে নেওয়া ছয়জনের মধ্যে আরও চারজন পরে মারা গেছেন।

টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত ফুটেজে দেখা গেছে, একাধিক টাওয়ারের নির্মাণকাজে ব্যবহৃত বাঁশের মাচা থেকে ঘন ধোঁয়া উঠছে। কর্তৃপক্ষ অগ্নিকাণ্ডের এই ঘটনায় দ্বিতীয় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে।

ফায়ার সার্ভিসের কর্মীরা অগ্নিনির্বাপণ কাজ শুরু করায় পাশের একটি মহাসড়কের কিছু অংশ বন্ধ করে দেওয়া হয়েছে। ফায়ার সার্ভিস বিভাগ বলছে, ‌‌ভবনের বাসিন্দাদের ঘরে অবস্থান, দরজা-জানালা বন্ধ রাখার এবং শান্ত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে জঙ্গি হামলায় নিহত ২০

হংকংয়ে বহুতল ভবনে আগুন, নিহত বেড়ে ১৩

Update Time : ০৪:৪৯:১৫ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫