বাংলাদেশ ১০:৫৮ অপরাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে জঙ্গি হামলায় নিহত ২০ যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় পারমানবিক অস্ত্র প্রশ্নে নমনীয় ইরান বইয়ের প্রতি তরুণ প্রজন্মের আগ্রহ বাড়াতে হবে: প্রধানমন্ত্রী বিশ্বজুড়ে ‘শক্তির আধিপত্য’ বাড়ছে: জাতিসংঘ মহাসচিব শক্তিশালী তুষারঝড়ে নিউইয়র্কে নগরজুড়ে ভ্রমণ নিষেধাজ্ঞা পুলিশের কাজে অবৈধভাবে হস্তক্ষেপ করলে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘কৃষক কার্ড’ চালু সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভা ভারতীয়দের জন্য পুনরায় পর্যটক ভিসা চালু করেছে দিল্লিস্থ বাংলাদেশ দূতাবাস ঈদের আগে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার : মাহদী আমিন মুকসুদপুরে প্রায় ১৫০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করল চরপ্রসন্নদী সমাজকল্যাণ সংস্থা 

যুক্তরাষ্ট্রে ১ লাখ কোটি ডলার বিনিয়োগের ঘোষণা সৌদি ক্রাউন প্রিন্সের

  • Reporter Name
  • Update Time : ০২:০৬:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫
  • ১৩৭ Time View

যুক্তরাষ্ট্রে বিনিয়োগ বাড়ানোর ঘোষণা দিয়েছেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান (এমবিএস)। তিনি জানান, যুক্তরাষ্ট্রে সৌদি বিনিয়োগ ৬০০ বিলিয়ন ডলার থেকে বাড়িয়ে প্রায় ১ ট্রিলিয়ন বা ১ লাখ কোটি ডলারে উন্নীত করা হবে।

বুধবার (১৯ নভেম্বর) এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে বার্তাসংস্থা আনাদোলু।

মঙ্গলবার ওয়াশিংটনে হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এমবিএস বলেন, ‘আমার মনে হয় আজ বা আগামীকাল আমরা ঘোষণা দিতে পারবো যে বিনিয়োগের অঙ্কটি ৬০০ বিলিয়ন থেকে বাড়িয়ে প্রায় ১ ট্রিলিয়ন ডলারে পৌঁছাবে।’ তিনি আরও জানান, প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)সহ বিভিন্ন খাতে দুই দেশের মধ্যে বহু বড় চুক্তি স্বাক্ষরিত হতে যাচ্ছে, যা বিশাল বিনিয়োগ সুযোগ তৈরি করবে।

এ সময় ট্রাম্প বিস্ময় প্রকাশ করে বলেন, ‘মানে ৬০০ বিলিয়ন এখন ১ ট্রিলিয়ন হবে?’ জবাবে এমবিএস বলেন, ‘নিশ্চিতভাবেই— আজকের চুক্তিগুলোই এ বৃদ্ধিকে সহজ করবে।’

ট্রাম্প সৌদি ক্রাউন প্রিন্সকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘আপনি যুক্তরাষ্ট্রে ৬০০ বিলিয়ন ডলার বিনিয়োগে সম্মত হয়েছেন, এটি অসাধারণ। আর যেহেতু তিনি আমার বন্ধু, তাই হয়তো এটি ১ ট্রিলিয়নও হতে পারে— যদিও এ নিয়ে আমাকে আরও কিছুটা কাজ করতে হবে।’

মার্কিন যুক্তরাষ্ট্রে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত প্রিন্সেস রিমা বিনত বান্দার আল সউদ এই বৈঠককে ‘সৌদি–যুক্তরাষ্ট্র সম্পর্কের জন্য গুরুত্বপূর্ণ দিন’ হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি জানান, দুই দেশ কয়েকটি বড় দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষর করেছে, যা কর্মসংস্থান বৃদ্ধি ও আঞ্চলিক নিরাপত্তায় ভূমিকা রাখবে।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে জঙ্গি হামলায় নিহত ২০

যুক্তরাষ্ট্রে ১ লাখ কোটি ডলার বিনিয়োগের ঘোষণা সৌদি ক্রাউন প্রিন্সের

Update Time : ০২:০৬:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫