বাংলাদেশ ১০:৫৬ অপরাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে জঙ্গি হামলায় নিহত ২০ যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় পারমানবিক অস্ত্র প্রশ্নে নমনীয় ইরান বইয়ের প্রতি তরুণ প্রজন্মের আগ্রহ বাড়াতে হবে: প্রধানমন্ত্রী বিশ্বজুড়ে ‘শক্তির আধিপত্য’ বাড়ছে: জাতিসংঘ মহাসচিব শক্তিশালী তুষারঝড়ে নিউইয়র্কে নগরজুড়ে ভ্রমণ নিষেধাজ্ঞা পুলিশের কাজে অবৈধভাবে হস্তক্ষেপ করলে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘কৃষক কার্ড’ চালু সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভা ভারতীয়দের জন্য পুনরায় পর্যটক ভিসা চালু করেছে দিল্লিস্থ বাংলাদেশ দূতাবাস ঈদের আগে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার : মাহদী আমিন মুকসুদপুরে প্রায় ১৫০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করল চরপ্রসন্নদী সমাজকল্যাণ সংস্থা 

উত্তেজনা প্রশমনে প্রতিশ্রুতি রুয়ান্ডা-ডিআর কঙ্গোর

  • Reporter Name
  • Update Time : ০৪:৫৯:৪৭ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫
  • ১৩১ Time View

যুক্তরাষ্ট্র জানিয়েছে, রুয়ান্ডা ও গণতান্ত্রিক কঙ্গো (ডিআর কঙ্গো) শুক্রবার উত্তেজনা প্রশমনে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে এবং ওয়াশিংটন শান্তি চুক্তি বাস্তবায়নে পুনরায় অঙ্গীকার করেছে, যদিও এই চুক্তি এখনও সহিংসতা থামাতে ব্যর্থ হয়েছে।

ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের পূর্বাঞ্চলীয় খনিজ সমৃদ্ধ এবং বিস্তীর্ণ অঞ্চল রুয়ান্ডা-সমর্থিত এম২৩ বিদ্রোহীরা দখলে নেওয়ার পর গত জুনে ওয়াশিংটনে দুই প্রতিবেশী দেশ একটি চুক্তি স্বাক্ষর করে।

তবে স্থল হামলা অব্যাহত রয়েছে এবং সম্প্রতি গণতান্ত্রিক কঙ্গোর প্রেসিডেন্ট ফেলিক্স চিসেকেদি রুয়ান্ডার বিরুদ্ধে তার দেশের পূর্বাঞ্চল দখলের চেষ্টা করার অভিযোগ তুলেছেন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার এই চুক্তিকে তার ‘সমাপ্ত’ করা যুদ্ধগুলোর একটি হিসেবে উল্লেখ করেছেন এবং বলেছেন, এটি যুক্তরাষ্ট্রের জন্য উন্নত প্রযুক্তিতে গুরুত্বপূর্ণ খনিজ সংগ্রহের পথ খুলে দিয়েছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে থেকে বলা হয়েছে, ‘ওয়াশিংটনে অনুষ্ঠিত এক বৈঠকে দুই পক্ষ অগ্রগতির ধীরগতি স্বীকার করেছে এবং শান্তি চুক্তি বাস্তবায়নে দ্বিগুণ প্রচেষ্টা চালানোর অঙ্গীকার করেছে।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘উভয়পক্ষ শত্রুতামূলক কর্মকাণ্ড বা ভাষা থেকে বিরত থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে, বিশেষ করে রাজনৈতিক আক্রমণ বা এমন ভাষা যা আন্তর্জাতিক পরিসরে শান্তি চুক্তির পূর্ণ বাস্তবায়নকে বাধাগ্রস্ত করতে পারে।’

আলোচনায় যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ অংশীদার কাতার এবং আফ্রিকান ইউনিয়নও অংশ নেয়।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে জঙ্গি হামলায় নিহত ২০

উত্তেজনা প্রশমনে প্রতিশ্রুতি রুয়ান্ডা-ডিআর কঙ্গোর

Update Time : ০৪:৫৯:৪৭ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫