বাংলাদেশ ০৫:৫০ অপরাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে জঙ্গি হামলায় নিহত ২০ যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় পারমানবিক অস্ত্র প্রশ্নে নমনীয় ইরান বইয়ের প্রতি তরুণ প্রজন্মের আগ্রহ বাড়াতে হবে: প্রধানমন্ত্রী বিশ্বজুড়ে ‘শক্তির আধিপত্য’ বাড়ছে: জাতিসংঘ মহাসচিব শক্তিশালী তুষারঝড়ে নিউইয়র্কে নগরজুড়ে ভ্রমণ নিষেধাজ্ঞা পুলিশের কাজে অবৈধভাবে হস্তক্ষেপ করলে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘কৃষক কার্ড’ চালু সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভা ভারতীয়দের জন্য পুনরায় পর্যটক ভিসা চালু করেছে দিল্লিস্থ বাংলাদেশ দূতাবাস ঈদের আগে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার : মাহদী আমিন মুকসুদপুরে প্রায় ১৫০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করল চরপ্রসন্নদী সমাজকল্যাণ সংস্থা 

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের পরিপত্র স্থগিত করলেন হাইকোর্ট

  • Reporter Name
  • Update Time : ০৬:০১:২৬ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫
  • ২২০ Time View

এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে (মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক) আগামী ৩০ নভেম্বরের মধ্যে নিয়মিত গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি গঠনে শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা পরিপত্রের কার্যকারিতা স্থগিত করেছেন হাইকোর্ট।

ফলে একই পরিপত্রের মাধ্যমে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির সভাপতি পদে শুধু সরকারি কর্মকর্তাদের জন্য সংরক্ষণ এবং চলতি বছর ১ ডিসেম্বরের মধ্যে সব অ্যাডহক কমিটি বিলুপ্ত ঘোষণার কার্যকারিতা স্থগিত হয়েছে বলে জানিয়েছেন আইনজীবীরা।

পরিপত্র চ্যালেঞ্জ করা এক রিটের শুনানি নিয়ে আজ বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি আসিফ হাসানের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ রুলসহ এই আদেশ দেন।

পরিপত্রটি কেন অসাংবিধানিক ও বেআইনি ঘোষণা করা হবে না, জানতে চাওয়া হয়েছে রুলে।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। সঙ্গে ছিলেন আইনজীবী এস এম জাহাঙ্গীর আলম।

আদেশের বিষয়ে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন সাংবাদিকদের বলেন, ‘বেসরকারি স্কুল-কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি শুধু সরকারি কর্মকর্তাদের মনোনয়নের যে বিধান করা হয়েছিল, এটা বৈষম্যমূলক। এ কারণে আদালত প্রজ্ঞাপনটির কার্যকারিতা স্থগিত করেছেন।’

নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাস্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা ২০২৪ সংশোধন করে গত ৩১ আগস্ট পরিপত্র জারি করা হয়। এই পরিপত্রে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতি হিসেবে শুধু সরকারি কর্মকর্তা (নবম গ্রেডের নিচে নয়) বা অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের (পঞ্চম গ্রেডের নিচে নয়) জন্য সংরক্ষণ থাকবে বলে উল্লেখ করা হয়। এই পরিপত্রের আলোকে আগামী ৩০ নভেম্বরের মধ্যে সব শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত কমিটি গঠনের নির্দেশ দেয় শিক্ষা মন্ত্রণালয়। এতে আরও বলা হয়, সব অ্যাডহক কমিটি চলতি বছরের ১ ডিসেম্বর বিলুপ্ত হবে। পরে এই পরিপত্র চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন আইনজীবী মোকছেদুর রহমান আবির। সে রিটের শুনানি শেষে আজ আদেশ দেন হাইকোর্ট।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে জঙ্গি হামলায় নিহত ২০

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের পরিপত্র স্থগিত করলেন হাইকোর্ট

Update Time : ০৬:০১:২৬ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫