বাংলাদেশ ০৩:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে জঙ্গি হামলায় নিহত ২০ যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় পারমানবিক অস্ত্র প্রশ্নে নমনীয় ইরান বইয়ের প্রতি তরুণ প্রজন্মের আগ্রহ বাড়াতে হবে: প্রধানমন্ত্রী বিশ্বজুড়ে ‘শক্তির আধিপত্য’ বাড়ছে: জাতিসংঘ মহাসচিব শক্তিশালী তুষারঝড়ে নিউইয়র্কে নগরজুড়ে ভ্রমণ নিষেধাজ্ঞা পুলিশের কাজে অবৈধভাবে হস্তক্ষেপ করলে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘কৃষক কার্ড’ চালু সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভা ভারতীয়দের জন্য পুনরায় পর্যটক ভিসা চালু করেছে দিল্লিস্থ বাংলাদেশ দূতাবাস ঈদের আগে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার : মাহদী আমিন মুকসুদপুরে প্রায় ১৫০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করল চরপ্রসন্নদী সমাজকল্যাণ সংস্থা 

আবহাওয়া নিয়ে আগামী ৫ দিনের পূর্বাভাস

  • Reporter Name
  • Update Time : ০৩:৩৪:৩১ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫
  • ৪০৮ Time View

বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম উপকূলীয় এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে স্থল নিম্নচাপে পরিণত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সোমবার (১৪ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অফিসের সিনপটিক বিশ্লেষণে জানানো হয়, নিম্নচাপটি বর্তমানে ২৩.০° উত্তর অক্ষাংশ ও ৮৮.৬° পূর্ব দ্রাঘিমাংশে অবস্থান করছে। মৌসুমী বায়ুর অক্ষ বিস্তৃত রয়েছে পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, নিম্নচাপ কেন্দ্র হয়ে আসাম এবং উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত। মৌসুমী বায়ু বর্তমানে ‘বাংলাদেশের ওপর সক্রিয়’ এবং উত্তর বঙ্গোপসাগরে ‘প্রবল’ অবস্থায় রয়েছে। এর মধ্যে আগামী ৫ দিনের পূর্বাভাস জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সোমবার: ভারী বর্ষণের আশঙ্কা

রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের অধিকাংশ এলাকায় এবং চট্টগ্রাম ও সিলেটের অনেক স্থানে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

মঙ্গলবার: ভারী বর্ষণের পূর্বাভাস অব্যাহত

রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগে অধিকাংশ জায়গায় এবং অন্যান্য বিভাগে অনেক স্থানে বৃষ্টিপাত হতে পারে। মাঝারি থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কা থাকবে। তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বুধবার: কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টি

রংপুর, রাজশাহী ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং অন্যান্য বিভাগে কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। সারাদেশে তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

বৃহস্পতিবার: ঢাকাসহ বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত অব্যাহত

ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং অন্যান্য বিভাগে কিছু কিছু জায়গায় বৃষ্টি ও বজ্রবৃষ্টির আশঙ্কা রয়েছে। কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে। তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

শুক্রবার: সিলেট ও চট্টগ্রাম বিভাগে বেশি বৃষ্টির শঙ্কা

সিলেট, রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। এছাড়া রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগে দু–এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

এছাড়া পরবর্তী ৫ দিনের আবহাওয়ায় সামান্য পরিবর্তন আসতে পারে বলে জানানো হয়েছে।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে জঙ্গি হামলায় নিহত ২০

আবহাওয়া নিয়ে আগামী ৫ দিনের পূর্বাভাস

Update Time : ০৩:৩৪:৩১ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫