বাংলাদেশ ১০:৪৩ অপরাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে জঙ্গি হামলায় নিহত ২০ যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় পারমানবিক অস্ত্র প্রশ্নে নমনীয় ইরান বইয়ের প্রতি তরুণ প্রজন্মের আগ্রহ বাড়াতে হবে: প্রধানমন্ত্রী বিশ্বজুড়ে ‘শক্তির আধিপত্য’ বাড়ছে: জাতিসংঘ মহাসচিব শক্তিশালী তুষারঝড়ে নিউইয়র্কে নগরজুড়ে ভ্রমণ নিষেধাজ্ঞা পুলিশের কাজে অবৈধভাবে হস্তক্ষেপ করলে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘কৃষক কার্ড’ চালু সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভা ভারতীয়দের জন্য পুনরায় পর্যটক ভিসা চালু করেছে দিল্লিস্থ বাংলাদেশ দূতাবাস ঈদের আগে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার : মাহদী আমিন মুকসুদপুরে প্রায় ১৫০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করল চরপ্রসন্নদী সমাজকল্যাণ সংস্থা 

জাতিসংঘের পরমাণু সংস্থার সঙ্গে সম্পর্ক স্থগিত করল ইরান

  • Reporter Name
  • Update Time : ০৩:৫৯:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫
  • ৪৬৭ Time View

ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি (আইএইএ)-এর সঙ্গে আনুষ্ঠানিক সম্পর্ক স্থগিত করেছে ইরান। পার্লামেন্টে পাশ হওয়া সংশ্লিষ্ট বিলটির অনুমোদন দিয়েছে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতার আওতাধীন সংস্থা গার্ডিয়ান কাউন্সিল। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

আইএইএর প্রতি ক্ষোভের শুরু ১৩ জুন, যখন ইসরায়েল রাজধানী তেহরানসহ ইরানের বিভিন্ন শহরে বোমা হামলা চালায়। ইরান মনে করে, ওই হামলার পেছনে প্ররোচক হিসেবে ভূমিকা রেখেছে আইএইএ। ইসরায়েলের দাবি, সংস্থাটির সাম্প্রতিক এক প্রতিবেদনে ইরানের ইউরেনিয়াম মজুদের মাত্রা পরমাণু অস্ত্র তৈরির উপযোগী উল্লেখ করার পরই শুরু হয় ‘দ্য রাইজিং লায়ন’ নামে বিমান হামলা অভিযান।

ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ বলেন, “যত দিন না আইএইএ পেশাদার আচরণের গ্যারান্টি দিচ্ছে, তত দিন তাদের সঙ্গে সহযোগিতা বন্ধ রাখা উচিত।” এই অবস্থান থেকেই বুধবার মজলিশে একটি বিল পাশ হয়, যার অনুমোদন আসে বৃহস্পতিবার।

উল্লেখ্য, ১৯৭০ সালে ইরান আইএইএর সঙ্গে এনপিটি (পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি) স্বাক্ষর করে, যেখানে তারা পরমাণু অস্ত্র না তৈরির প্রতিশ্রুতি দেয় এবং আইএইএকে পর্যবেক্ষণে সহযোগিতার অঙ্গীকার করে। তবে সাম্প্রতিক উত্তেজনায় সেই সহযোগিতা স্থগিত করলো দেশটি।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে জঙ্গি হামলায় নিহত ২০

জাতিসংঘের পরমাণু সংস্থার সঙ্গে সম্পর্ক স্থগিত করল ইরান

Update Time : ০৩:৫৯:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫