বাংলাদেশ ০৫:৫০ অপরাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে জঙ্গি হামলায় নিহত ২০ যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় পারমানবিক অস্ত্র প্রশ্নে নমনীয় ইরান বইয়ের প্রতি তরুণ প্রজন্মের আগ্রহ বাড়াতে হবে: প্রধানমন্ত্রী বিশ্বজুড়ে ‘শক্তির আধিপত্য’ বাড়ছে: জাতিসংঘ মহাসচিব শক্তিশালী তুষারঝড়ে নিউইয়র্কে নগরজুড়ে ভ্রমণ নিষেধাজ্ঞা পুলিশের কাজে অবৈধভাবে হস্তক্ষেপ করলে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘কৃষক কার্ড’ চালু সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভা ভারতীয়দের জন্য পুনরায় পর্যটক ভিসা চালু করেছে দিল্লিস্থ বাংলাদেশ দূতাবাস ঈদের আগে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার : মাহদী আমিন মুকসুদপুরে প্রায় ১৫০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করল চরপ্রসন্নদী সমাজকল্যাণ সংস্থা 

এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত ১৯ হাজারের বেশি পরীক্ষার্থী

  • Reporter Name
  • Update Time : ০৩:৫৩:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫
  • ৫৫১ Time View

এইচএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে সারা দেশে অনুপস্থিত ছিলেন ১৯ হাজার ৭৫৯ পরীক্ষার্থী। এদিন অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কার হয়েছেন ৪৩ পরীক্ষার্থী।

বৃহস্পতিবার (২৬ জুন) বিকেলে ১১টি শিক্ষা বোর্ডের মোর্চা বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এ তথ্য জানিয়েছে।

বহিষ্কৃতদের মধ্যে ৬ জন এইচএসসির, ২৪ জন আলিমের এবং ১৩ জন কারিগরির।

জানা গেছে, বৃহস্পতিবার এইচএসসির ৯টি সাধারণ ধারার শিক্ষা বোর্ডের অধীন বাংলা (আবশ্যিক) প্রথম পত্র পরীক্ষায় ৯ লাখ ১৮ হাজার ২৭৭ জন পরীক্ষার্থী অংশ নেন। এতে অনুপস্থিত ছিলেন ১৪ হাজার ৫১৩ জন পরীক্ষার্থী। ১ হাজার ৬০০টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

অসদুপায় অবলম্বনের দায়ে এদিন ছয় শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়। এর মধ্যে রাজশাহী বোর্ডে একজন, কুমিল্লা বোর্ডে তিনজন, বরিশাল বোর্ডে একজন ও ময়মনসিংহ বোর্ডে একজন রয়েছেন।

মাদ্রাসা বোর্ডে আলিমের কুরআন মাজিদ পরীক্ষা ৮০ হাজার ১২১ জন পরীক্ষার্থী অংশ নেন। অনুপস্থিত ছিলেন ৪ হাজার ১৯৬ জন। এ পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ২৪ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়।

অন্যদিকে কারিগরি শিক্ষা বোর্ডের অধীন বাংলা-২ পরীক্ষায় ৯৭ হাজার ৮৭৪ পরীক্ষার্থী অংশ নেন। অনুপস্থিত ছিলেন ১ হাজার ৫০ জন। এ পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ১৩ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে জঙ্গি হামলায় নিহত ২০

এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত ১৯ হাজারের বেশি পরীক্ষার্থী

Update Time : ০৩:৫৩:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫