বাংলাদেশ ১০:৪৩ অপরাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে জঙ্গি হামলায় নিহত ২০ যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় পারমানবিক অস্ত্র প্রশ্নে নমনীয় ইরান বইয়ের প্রতি তরুণ প্রজন্মের আগ্রহ বাড়াতে হবে: প্রধানমন্ত্রী বিশ্বজুড়ে ‘শক্তির আধিপত্য’ বাড়ছে: জাতিসংঘ মহাসচিব শক্তিশালী তুষারঝড়ে নিউইয়র্কে নগরজুড়ে ভ্রমণ নিষেধাজ্ঞা পুলিশের কাজে অবৈধভাবে হস্তক্ষেপ করলে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘কৃষক কার্ড’ চালু সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভা ভারতীয়দের জন্য পুনরায় পর্যটক ভিসা চালু করেছে দিল্লিস্থ বাংলাদেশ দূতাবাস ঈদের আগে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার : মাহদী আমিন মুকসুদপুরে প্রায় ১৫০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করল চরপ্রসন্নদী সমাজকল্যাণ সংস্থা 

মধ্যপ্রাচ্যে শান্তির পথে সবচেয়ে বড় বাধা ইসরায়েল: এরদোয়ান

  • Reporter Name
  • Update Time : ০৭:৩৫:০৬ অপরাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫
  • ৪৫২ Time View

ইসরায়েলকে মধ্যপ্রাচ্যে শান্তি স্থাপনের পথে সবচেয়ে বড় বাধা বলে মনে করেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। পরমাণু প্রকল্প ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংলাপ ভন্ডুল করতে ইসরায়েল ইরানে হামলা করেছে বলে উল্লেখ করেন তিনি।

শনিবার (২১ জুন) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

ইস্তাম্বুলে এক কূটনৈতিক সম্মেলনে অংশ নিয়ে এরদোয়ান এই মন্তব্য করেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রীও সেখানে উপস্থিত ছিলেন। এরদোয়ান ইসরায়েলের কর্মকাণ্ডকে ‘গুন্ডামি’ বলে আখ্যা দেন এবং বলেন, মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করাই ইসরায়েলের উদ্দেশ্য।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের পরমাণু আলোচনা ভণ্ডুল করাই ইসরায়েলের হামলার মূল লক্ষ্য ছিল। ১৩ জুনের হামলার মাধ্যমে নেতানিয়াহু সরকার মূলত আলোচনা প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতেই চেয়েছে।

বিশ্বের মুসলিম দেশগুলোর প্রতিেআহ্বান জানিয়ে তিনি বলেন, আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের সঙ্গে সঙ্গতি রেখে আপনারা ইসরায়েলের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নিন।

প্রসঙ্গত, গত ১৩ জুন থেকে ইসরায়েল ইরানে সামরিক হামলা শুরুর পর থেকে এখনও চলছে। ইসরায়েলের হামলায় এ পর্যন্ত ইরানে নিহত হয়েছেন অন্তত ৪৩০ জন। নিহতদের মধ্যে ইরানের সাবেক সেনাপ্রধান জেনারেল মোহাম্মদ বাঘেরিসহ বেশ কয়েকজন সামরিক কমান্ডার নিহত হয়েছেন।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে জঙ্গি হামলায় নিহত ২০

মধ্যপ্রাচ্যে শান্তির পথে সবচেয়ে বড় বাধা ইসরায়েল: এরদোয়ান

Update Time : ০৭:৩৫:০৬ অপরাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫