বাংলাদেশ ০৭:২১ অপরাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে জঙ্গি হামলায় নিহত ২০ যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় পারমানবিক অস্ত্র প্রশ্নে নমনীয় ইরান বইয়ের প্রতি তরুণ প্রজন্মের আগ্রহ বাড়াতে হবে: প্রধানমন্ত্রী বিশ্বজুড়ে ‘শক্তির আধিপত্য’ বাড়ছে: জাতিসংঘ মহাসচিব শক্তিশালী তুষারঝড়ে নিউইয়র্কে নগরজুড়ে ভ্রমণ নিষেধাজ্ঞা পুলিশের কাজে অবৈধভাবে হস্তক্ষেপ করলে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘কৃষক কার্ড’ চালু সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভা ভারতীয়দের জন্য পুনরায় পর্যটক ভিসা চালু করেছে দিল্লিস্থ বাংলাদেশ দূতাবাস ঈদের আগে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার : মাহদী আমিন মুকসুদপুরে প্রায় ১৫০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করল চরপ্রসন্নদী সমাজকল্যাণ সংস্থা 

কুষ্টিয়ায় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু

  • Reporter Name
  • Update Time : ০১:৪৪:৩৩ অপরাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫
  • ৭৩৬ Time View

জেলার কুমারখালীতে বজ্রপাতে জহুরুল ইসলাম (৫০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।

আজ বুধবার দুপুর ১২টার দিকে উপজেলার কয়া ইউনিয়নের স্লুতান গ্রামের নিজ বাড়ি থেকে প্রায় ১০০ মিটার দূরে এ দুর্ঘটনা ঘটে। নিহত জহুরুল ইসলাম একই গ্রামের মৃত চয়ন উদ্দিনের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, পদ্মা নদীর চরে কৃষক জহুরুল ধান চাষ করেছিলেন। সকালে পাকা ধান কেটে চরে রেখে এসেছিলেন। দুপুরে বৃষ্টি শুরু হলে সেই ধান পলিথিন দিয়ে ঢাকতে গিয়েছিলেন জহুরুল। এ সময় হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলে তিনি মারা যান ।

জহুরুলের ভাতিজা মুন্না শেখ বাসসকে বলেন, একসাথে কাজ করছিলাম। হঠাৎ বিশাল শব্দ করে বজ্রপাত হয়।  এ সময় চাচা এক দিকে আর আমি একদিকে উল্টে পড়ি। পরে ছুটে এসে দেখি চাচার কান দিয়ে রক্ত বের হচ্ছে। শরীরের এক পাশ পুড়ে গেছে।

এ তথ্য নিশ্চিত করে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান শেখ বাসসকে বলেন, মাঠে কৃষিকাজ করতে গিয়ে বজ্রপাতে একজন মারা গেছেন। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে জঙ্গি হামলায় নিহত ২০

কুষ্টিয়ায় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু

Update Time : ০১:৪৪:৩৩ অপরাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫