বাংলাদেশ ০৭:২৫ অপরাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে জঙ্গি হামলায় নিহত ২০ যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় পারমানবিক অস্ত্র প্রশ্নে নমনীয় ইরান বইয়ের প্রতি তরুণ প্রজন্মের আগ্রহ বাড়াতে হবে: প্রধানমন্ত্রী বিশ্বজুড়ে ‘শক্তির আধিপত্য’ বাড়ছে: জাতিসংঘ মহাসচিব শক্তিশালী তুষারঝড়ে নিউইয়র্কে নগরজুড়ে ভ্রমণ নিষেধাজ্ঞা পুলিশের কাজে অবৈধভাবে হস্তক্ষেপ করলে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘কৃষক কার্ড’ চালু সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভা ভারতীয়দের জন্য পুনরায় পর্যটক ভিসা চালু করেছে দিল্লিস্থ বাংলাদেশ দূতাবাস ঈদের আগে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার : মাহদী আমিন মুকসুদপুরে প্রায় ১৫০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করল চরপ্রসন্নদী সমাজকল্যাণ সংস্থা 

নওগাঁর আত্রাই নদীতে ডুবে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

  • Reporter Name
  • Update Time : ০১:৪৩:২১ অপরাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫
  • ৬৭৮ Time View

জেলার পত্নীতলায় আত্রাই নদীতে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে পানিতে ডুবে ওয়াজেদ আলী (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।

আজ বুধবার দুপুর ২টার দিকে পত্নীতলা ভূমি অফিসের উত্তর পার্শ্বে এ ঘটনাটি ঘটে। মৃত ওয়াজেদ আলী জেলার ধামইরহাট উপজেলার চকচণ্ডি গ্রামের আব্দুল শরিফের ছেলে।

পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. এনায়েতুর রহমান বলেন, সে তার নানার বাড়িতেই বেড়ে উঠে এবং পড়াশুনা করে। ওয়াজেদ পত্নীতলা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিল।

তিনি আরো বলেন, আজ তার ব্যবহারিক পরীক্ষা ছিল, পরীক্ষা দিয়ে বাড়ি এসে দুপুরে বন্ধুদের সঙ্গে ওয়াজেদ গোসল করতে আত্রাই নদীতে যায় । নদীতে ৫জন বন্ধু মিলে একটি ডিঙি নৌকায় উঠে নদীর মাঝখানে গেলে নৌকা ডুবে যায়। ওয়াজেদ সাঁতার না জানার কারণে পানিতে তলিয়ে যায়। বন্ধুরা উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হয়। পরে স্থানীয়রা তাদের চিৎকারে এগিয়ে আসার পর তাকে পানি থেকে উদ্ধার করে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কোন অভিযোগ না থাকায় ওয়াজেদ আলীর মৃতদেহ পরিবারের লোকজন নিয়ে যায়।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে জঙ্গি হামলায় নিহত ২০

নওগাঁর আত্রাই নদীতে ডুবে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

Update Time : ০১:৪৩:২১ অপরাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫