বাংলাদেশ ০৭:২১ অপরাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে জঙ্গি হামলায় নিহত ২০ যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় পারমানবিক অস্ত্র প্রশ্নে নমনীয় ইরান বইয়ের প্রতি তরুণ প্রজন্মের আগ্রহ বাড়াতে হবে: প্রধানমন্ত্রী বিশ্বজুড়ে ‘শক্তির আধিপত্য’ বাড়ছে: জাতিসংঘ মহাসচিব শক্তিশালী তুষারঝড়ে নিউইয়র্কে নগরজুড়ে ভ্রমণ নিষেধাজ্ঞা পুলিশের কাজে অবৈধভাবে হস্তক্ষেপ করলে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘কৃষক কার্ড’ চালু সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভা ভারতীয়দের জন্য পুনরায় পর্যটক ভিসা চালু করেছে দিল্লিস্থ বাংলাদেশ দূতাবাস ঈদের আগে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার : মাহদী আমিন মুকসুদপুরে প্রায় ১৫০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করল চরপ্রসন্নদী সমাজকল্যাণ সংস্থা 

লোহাগাড়ায় সেপটিক ট্যাংক থেকে থানা লুটের অস্ত্র উদ্ধার

  • Reporter Name
  • Update Time : ০১:৪১:৪০ অপরাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫
  • ৬৮৬ Time View

জেলার লোহাগাড়ায় সেপটিক ট্যাংক থেকে পরিত্যক্ত অবস্থায় থানা লুটের ১টি গ্যাসগান ও ১৭টি টিয়ারসেল উদ্ধার করেছে পুলিশ।

বুধবার বেলা ১২টার দিকে থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার কলাউজান ইউনিয়নের ৪নং ওয়ার্ডের হাজারীগোদার পাড়ের বাসিন্দা নাজিম উদ্দীনের বাড়ির সেপটিক ট্যাংকের ভেতর থেকে বস্তামোড়ানো এসব অস্ত্র উদ্ধার করে।

পুলিশ জানায়, ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের সময় আগুনে পুড়িয়ে দেওয়া থানা থেকে বেশ কিছু অস্ত্র লুট হয়। এসব অস্ত্র উদ্ধারে গোপন সংবাদের ভিত্তিতে বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করা হচ্ছে। ইতোমধ্যে বেশ কয়েকটি অভিযান চালিয়ে লুট হওয়া কয়েকটি অস্ত্র ও জড়িত একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

লোহাগাড়া থানার এএস আই লুৎফুর রহমান জানান, হুমায়ুন নামক এক ব্যক্তি ৯৯৯-এ কল করে অস্ত্রের বিষয়টি অবহিত করেন। পরে ঘটনাস্থলে গিয়ে মাটি খুঁড়ে সেপটিক ট্যাংকের পাইপ লাইন থেকে বস্তা মোড়ানো অবস্থায় গ্যাসগান ও টিয়ারসেল পাওয়া যায়। এ ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে জঙ্গি হামলায় নিহত ২০

লোহাগাড়ায় সেপটিক ট্যাংক থেকে থানা লুটের অস্ত্র উদ্ধার

Update Time : ০১:৪১:৪০ অপরাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫