বাংলাদেশ ১০:৪৩ অপরাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে জঙ্গি হামলায় নিহত ২০ যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় পারমানবিক অস্ত্র প্রশ্নে নমনীয় ইরান বইয়ের প্রতি তরুণ প্রজন্মের আগ্রহ বাড়াতে হবে: প্রধানমন্ত্রী বিশ্বজুড়ে ‘শক্তির আধিপত্য’ বাড়ছে: জাতিসংঘ মহাসচিব শক্তিশালী তুষারঝড়ে নিউইয়র্কে নগরজুড়ে ভ্রমণ নিষেধাজ্ঞা পুলিশের কাজে অবৈধভাবে হস্তক্ষেপ করলে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘কৃষক কার্ড’ চালু সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভা ভারতীয়দের জন্য পুনরায় পর্যটক ভিসা চালু করেছে দিল্লিস্থ বাংলাদেশ দূতাবাস ঈদের আগে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার : মাহদী আমিন মুকসুদপুরে প্রায় ১৫০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করল চরপ্রসন্নদী সমাজকল্যাণ সংস্থা 

মার্চ ফর গাজা: সোহরাওয়ার্দীতে মানুষের ঢল

  • Reporter Name
  • Update Time : ০৯:১৩:৩২ পূর্বাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫
  • ৩২৭ Time View

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে প্রতিদিনই বাড়ছে ইসরাইলি হামলার প্রতিবাদ ও ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করতে আজ ঢাকার সোহরাওয়ার্দী উদ্যান হচেছ ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি।

শনিবার (১২ এপ্রিল) বিকেল ৩টায় এই গণজামায়াতে শুরুর কথা থাকলেও গতকাল থেকেই আসতে শুরু করেছে মানুষ। শনিবার সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল আসতে থাকে সোহরাওয়ার্দী উদ্যানে। এতে করে অনুষ্ঠান শুরু আগেই কানায় কানায় পূর্ণ হয়ে গেছে সোহরাওয়ার্দী উদ্যান।

সোহরাওয়ার্দী উদ্যান ঘুরে দেখা গেছে, রাজধানীর পাঁচ পয়েন্ট থেকে আসা মিছিলে জনসমুদ্রে রূপান্তরিত হয়েছে সোহরাওয়ার্দী উদ্যান। সেই জনসমুদ্র উদ্যান ছেড়ে টিএসসি, দোয়েল চত্বর পৌঁছে গেছে।

সোহরাওয়ার্দীতে আসা মানুষের হাতে ফিলিস্তিনের পতাকা ও প্রতিবাদী প্ল্যাকার্ড দেখা গেছে। অনেকেই ‘গাজা শান্তি চায়’, ‘ইসরায়েল নিপাত যাক’, ‘ফিলিস্তিনের শিশুদের রক্ষা করো’ ‘ফ্রি গাজা’, ‘ইউ স্ট্যান্ড উইথ গাজা’- এমন বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে তাদের।

‘প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ’ নামে প্ল্যাটফর্মের ডাকা এ কর্মসূচি বিকেল ৩টা থেকে মাগরিবের পূর্ব পর্যন্ত ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে।

আয়োজকরা জানান, নিরীহ ফিলিস্তিনের মানুষের পাশে দাঁড়াতে বিশ্ববাসীকে সোচ্চার করার উদ্দেশ্যেই এমন কার্যক্রম। তাদের দাবি, সারা দেশ থেকে কয়েক লাখ মানুষ অংশ নেবে এ প্রতিবাদ কর্মসূচিতে।

এতে সভাপতিত্ব করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মাওলানা আব্দুল মালেক। মাগরিবের পূর্ব পর্যন্ত চলবে এ কর্মসূচি।

সাধারণ মানুষের পাশাপাশি এ কর্মসূচিতে অংশ নিচ্ছে বিএনপি, জামায়াতে ইসলাম, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), হেফাজতে ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। এটি ঢাকার রাজপথে ফিলিস্তিনের পক্ষে সবচেয়ে বড় জনসমাবেশ হতে যাচ্ছে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন আয়োজক ও সংশ্লিষ্টরা।

এই কর্মসূচিতে যোগ দেবেন, আলোচিত ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারী, আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহসহ অনেকেই।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে জঙ্গি হামলায় নিহত ২০

মার্চ ফর গাজা: সোহরাওয়ার্দীতে মানুষের ঢল

Update Time : ০৯:১৩:৩২ পূর্বাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫